বিশেষ প্রতিনিধি : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্ব নেতৃবৃন্দ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির প্রশংসায় পঞ্চমুখ। প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে এই অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেও তাদের অবদান রয়েছে।
সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য ‘ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে’ অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা থেকে রওনা হয়ে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ ও দুবাই প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। যাত্রাবিরতিকালে স্থানীয় একটি হোটেলে নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ সব কথা বলেন। দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
হাছান মাহমুদ বলেন, ‘একটি গোষ্ঠি দেশের এই উন্নয়ন-অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে চায়। তাদের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে জাতির পিতার সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।’
আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার এবং দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের নেতৃত্বে স্থানীয় নেতাদের মধ্যে মঈন উদ্দিন, আবু তাহের, সাজ্জাদুর ইসলাম রুবেল, মোজাম্মেল হোসেন চৌধুরী, রিয়াদ বিন রাজু, সাইফুল ইসলাম হারুন, আমিরাত যুবলীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শামসুল হক মিজান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, সাইফুল আলম প্রমুখ সভায় যোগ দেন।
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ...
সব মন্তব্য
No Comments