আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ভূমিকম্পে আবারও কেঁপে উঠল দেশটির উত্তরাঞ্চলে। সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে এ পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অন্তত ১৫০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সাভের (ইউএসজিএস) তথ্যমতে, ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প দেশটির হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে খোলমে ২৮ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
গত কয়েক মাসে একটার পর একটা ভূমিকম্প আঘাত হানছে আফগানিস্তানে।
গত ২৪ অক্টোবর ভোরে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অবশ্য কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এরআগে ১৭ অক্টোবর ৫ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্পে আফগানিস্তান কেঁপে ওঠে।
তারআগে ৩১ আগষ্ট আফগানিস্তানের পূর্বঞ্চলে ম্যাগনিচিউড ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসেবে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪ শ জনের বেশী মানুষ। ধসে পড়েছিল হাজার হাজার ঘরবাড়ি, বিশেষ করে কুনার, নাঙ্গার ও লাঘমান প্রদেশের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক গ্রাম প্রায় নিশ্চিহৃ হয়ে গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে, প্রায় ৫ হাজারের বেশী ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ৮ হাজারেরও বেশী ঘর ক্ষতিগ্রস্ত ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
সব মন্তব্য
No Comments