কুষ্টিয়া অফিস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসন-এর ব্যবস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে আজ ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (০৮ মে ২০২৫) থেকে শুরু হলো ৩ দিনব্যাপী অনুষ্ঠান। এবছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’। ২৫, ২৬, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (০৮, ০৯, ১০ মে ২০২৫) কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
সকাল ৯:৩০ টায় কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক এবং স্মারক বক্তব্য প্রদান করেন অধ্যাপক মনসুর মুসা। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, কুষ্টিয়া-এর ভাইস চ্যান্সেলর ড. নকীব মোহাম্মাদ নসরুল্লাহ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
আলোচনা পর্ব শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত নৃত্য ‘আকাশ ভরা সূর্যতারা’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। ‘আনন্দ ধারা বহিছে ভূবনে’ ও ‘ভালোবেসে সখী’ গান দুটি পরিবেশন করেন সুমা রানী রায়। এরপর একক সংগীত ‘আমি কোথায় পাবো তারে’ পরিবেশন করেন বুলবুল ইসলাম। আবারো একক সংগীত ‘ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে’ পরিবেশন করেন সুমা রানী রায় এবং ‘তুমি কেমন করে’ পরিবেশন করেন বুলবুল ইসলাম। এরপর দ্বৈত সংগীত ‘বিশ্ব সাথে যোগে যেথায়’ পরিবেশন করেন সুমা রানী রায় ও বুলবুল ইসলাম। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ পরিবেশন করেন সমবেত নৃত্য ‘ঐ মহা মানব আসে’।
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ...
সব মন্তব্য
No Comments