স্টাফ রিপোর্টার: রাজধানীর সেনাপ্রাঙ্গনে প্রায় ২ হাজার উদ্যোক্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে চায়না ই-কমার্স বিজনেস সামিট ২০২৫। শনিবার সকাল সাড়ে থেকে বিকেল ৫টা পর্যন্ত মাটিকাটা রোডে চায়না ই-কমার্স বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করে এআরসি ইন্টারন্যাশনাল। এতে ১০ জন চীনা সফল ব্যবসায়ী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেল্লাল হোসেন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি জানান, চীনের প্রযুক্তিগত সহায়তা নিয়ে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও কর্মপরিধি আরো সহজ করা সম্ভব। সামিটে অন্যান্য বক্তারা জানান, চাইনিজ পন্যের আমদানি বাড়ানো সময়োপযোগী পদক্ষেপ, যা শক্তিশালী অর্থনৈতিক ও বিনিয়োগ অংশীদারিত্ব গঠনে সহায়ক হবে। সামিটের মূল লক্ষ্য হলো, নতুন উদ্যোক্তাদের মাঝে ব্যবসায়ীক প্রসার ও পণ্য বাজারজাত সহজলভ্য করা। আমদানি ও রপ্তানি খাতকে আরো সমৃদ্ধ করতে ব্যবসায়ীক সুযোগ আর জ্ঞানকে কাজে লাগানোর প্রতি জোর দেন বক্তারা। সামিটের আয়োজক প্রতিষ্ঠান এআরসি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক, ইব্রাহীম হোসেন প্রিন্স জানান, দেশের বাজারে চায়না পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কম মূল্যে মানসম্মত পন্য একদিকে যেমন বাজারকে সম্পৃদ্ধ করবে, তেমনি ভোক্তাদেরও সন্তুষ্টি বাড়াবে। তিনি আরো জানান, “উইনিং প্রোডাক্ট” নির্ধারণ ও সেটি সহজে আমদানি ও বিক্রিতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতই সামিটের লক্ষ্য। এমন উদ্যোগ বেকারত্ব দূর ও কর্মসংস্থান বাড়াবে বলেও জানান আয়োজকরা।
আয়োজনে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক মঞ্জুর মোহাম্মদ সাহরিয়ার। এছাড়া বক্তব্য রাখেন, মালিশা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ কোরবান আলী, ভেন্টেজ ভিউ গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরি ওয়াং সহ বিশিষ্টজনেরা।
দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন প্রায় ২ হাজার উদ্যোক্তা।
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
সব মন্তব্য
No Comments