ডেস্ক রিপোর্ট:পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ) ,৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ লভ্যাংশ প্রদানের এ সুপারিশ করেছে, যার মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২ শতাংশ স্টক লভ্যাংশ। লভ্যাংশ প্রদানের এই প্রস্তাবনা শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৮ মে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করা হবে । এর আগের বছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদান করে ।
টানা ১৭ বছর ধরে‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং প্রাপ্ত প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে ডিবিএইচের কর-পরবর্তী নিটমুনাফা হয়েছে ১০২ কোটি টাকা, আগের হিসাব বছরে যাছিল ১০৪ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা, যা পূর্বের বছরেছিল ৫ টাকা ৩৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতিনিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকায়, আগের হিসাব বছর শেষে যাছিল ৩৭ টাকা ১৫ পয়সা ।
১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর, গত ২৫ বছর ধরে প্রতিষ্ঠানটি দেশে গৃহমালিকানা তৈরিতে প্রশংসনীয় প্রবৃদ্ধি অর্জন করেছে। সাশ্রয়ী হোম লোন সেবা নিশ্চিত করতে ডিবিএইচ বিশেষভাবে গুরুত্বারোপ করছে এবং খুব শীঘ্রই প্রতিষ্ঠানটি ইসলামিক ফাইনান্সিং সেবা চালু করতে যাচ্ছে। ডিবিএইচ বর্তমানে ১৪ টি শাখার মাধ্যমে তার ব্যবসা পরিচালনা করছে এবং প্রতিষ্ঠানটি তাদের সেবার পরিসর আরো বিস্তৃত করার পরিকল্পনা করছে।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments