ডেস্ক রিপোর্ট: দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল আবাসন প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস লিমিটেড সম্প্রতি তাদের সফলতার ১৬তম বর্ষপূর্তি উদযাপন করেছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। দীর্ঘ ১৬ বছর ধরে প্রতিষ্ঠানটি গ্রাহক ও অংশীদারদের আস্থা অর্জন করে চলেছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ এই দিনে ইউনিমাস হোল্ডিংস লিমিটেড তাদের সকল নিবেদিত কর্মী, সম্মানিত গ্রাহক, সরবরাহকারী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের অব্যাহত সমর্থন ও সহযোগিতা ছাড়া এই দীর্ঘ পথচলা সম্ভব হতো না। গুণগত মান, পেশাদারিত্ব ও উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের আবাসন খাতে নিজেদের অবস্থান সুসংহত করেছে।
এ উপলক্ষে ইউনিমাস হোল্ডিংস লিমিটেডের একজন মুখপাত্র বলেন, “আমরা অত্যন্ত উচ্ছ্বসিত যে, ১৬ বছর ধরে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করে চলেছি। আমাদের লক্ষ্য কেবল ব্যবসায়িক সাফল্য অর্জন নয়, বরং দেশের টেকসই অগ্রগতিতে অবদান রাখা। আগামী দিনেও আমরা উদ্ভাবনী সমাধান নিয়ে এগিয়ে যেতে এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
সব মন্তব্য
No Comments