বরিশাল অফিস: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বরিশালের শিল্পোন্নয়নে ভোলা থেকে গ্যাস আনার চিন্তাভাবনা করছে সরকার।
শিল্পমন্ত্রী আজ বরিশাল সার্কিট হাউজে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, শিল্প ও শক্তি বিভাগ, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আবদুল বাকি, বিসিক চেয়ারম্যান মাহাবুবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক (ডিসি) মোঃ জাহাঙ্গীর হোসেন।
শিল্পমন্ত্রী বলেন, এখানে পদ্মা সেতুর কারণে সড়ক যোগাযোগ উন্নত হয়েছে। এখানে নদী পথও আছে। এখানে এখন পণ্য উৎপাদন করা দরকার। এখান থেকে পণ্য নিয়ে ২-৩ ঘণ্টায় বিমানবন্দরে পৌঁছানো সম্ভব। সরাসরি এখান থেকেই রপ্তানি করার পরিকল্পনা নিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলুন। সরকার সব রকম সহায়তা দেব। প্রাধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই অঞ্চলে কি কি সম্ভাবনা আছে সেগুলো খতিয়ে দেখছি আমরা।
তিনি আরো বলেন, বিসিকের বিভিন্ন প্লট এখনো খালি পড়ে আছে। যারা বরাদ্দ পেয়েছেন তারা কার্যক্রম শুরু করছেন না। এমন প্লটগুলো আইন অনুযায়ী বরাদ্দ বাতিল করে অন্যদের দেয়া হবে। এতে মূলত ব্যবসায়ীরা উপকৃত হবে। দেশের উন্নয়ন হবে। এগুলো খালি পড়ে থাকলে কোন লাভ নেই।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments