বিশেষ প্রতিনিধি: নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে টেকসই উন্নয়ন অভীষ্ট ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩য় বঙ্গবন্ধু যুব সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়। নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভ এর সহযোগিতায় আয়োজিত সম্মেলনে বাংলাদেশ ও নেপালের প্রায় ৬০ জন যুবনেতা অংশগ্রহণ করেন।
নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী সম্মেলনে তার বক্তব্যে একটি সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত জাতি গঠনে উন্নয়ন কৌশল প্রণয়নে নির্দেশনার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও এসডিজি বাস্তবায়নে জনসচেতনতা তৈরিতে সম্মেলনের প্রতিপাদ্যের ওপর জোর দেন।
নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভের সমন্বয়ক অভিনব চৌধুরী ও সম্মেলনে অংশগ্রহণকারী যুবনেতারা জলবায়ু চ্যালেঞ্জ সনাক্তকরণ ও সমাধান খুঁজে বের করার প্ল্যাটফর্ম হিসেবে এ ধরনের সম্মেলন আয়োজনের ওপর জোর দেন। সম্মেলনে অংশগ্রহণকারীরা স্মার্ট প্রযুক্তি, বন ও পরিবেশ সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা আইন, নবায়নযোগ্য শক্তি, টেকসই শহর, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গ্রিন বিজনেসসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।
এসডিজি অর্জন ও কার্যকরভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যুবদের প্রতিশ্রুতির রূপরেখা সম্বলিত একটি ১০ দফা ঘোষণার মাধ্যমে সম্মেলনটি সমাপ্ত হয়।
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments