ডেস্ক রিপোর্ট: গত বছর দেশের এক তৃতীয়াংশ জলমগ্ন হওয়া বিধ্বংসী বন্যার ক্ষয়-ক্ষতি মোকাবেলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও ভালভাবে প্রতিরোধের জন্য ১৬ বিলিয়ন ডলারেরও বেশি অর্থের প্রয়োজন পাকিস্তানের। বৃহস্পতিবার জাতিসংঘ একথা জানিয়েছে।
এই বিশাল চাহিদা মেটাতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে জেনেভায় একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবেন। খবর এএফপি’র।
এক দিনের এ অনুষ্ঠানে বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানসহ অনেকগুলো দেশের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত হবেন, তবে তাদের নাম জানা যায়নি।
সম্মেলনটি কঠোর অঙ্গীকারমূলক না হলেও, জাতিসংঘ এবং পাকিস্তানের প্রতিনিধিরা বৃহস্পতিবার বলেছেন, যে এর লক্ষ্য সমর্থন জোগাড় করা। ব্যাপক বন্যায় ১,৭০০ জনেরও বেশি লোকের প্রাণহানী এবং ৩০ কোটি লোক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষিতে দেশটি পুননির্মাণের লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়।
পাকিস্তানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি নট অস্টবি সাংবাদিকদের বলেন, বন্যার ক্ষয়-ক্ষতি মোকাবেলার জন্য ১৬.৩ বিলিয়ন ডলার প্রয়োজন।
ইসলামাবাদ থেকে ভিডিওর মাধ্যমে কথা বলার সময় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ বিভাগের প্রধান সৈয়দ হায়দার শাহ বলেছেন, তার দেশ নিজের দেশীয় সম্পদের মাধ্যমে অর্ধেক পরিমাণ কভার করার আশা করছেন। বাকিটুকুর জন্য তারা দাতাদের সহায়তা প্রত্যাশা করছেন।
জেনেভায় দেশটির জাতিসংঘ দূত খলিল হাশমি বলেন, ‘পাকিস্তানের জনগণের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।’
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments