মিনহাজুল আবেদীন: জার্মানি থেকে ৩৩ জন বাংলাদেশি নাগরিক ঢাকায় ফেরত এসেছেন। বুধবার (১৯ জানুয়ারি) ইনফো মাইগ্রেন্টস এ তথ্য জানায়।
সংস্থাটি জানায়, বাংলাদেশি নাগরিকদের বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঢাকায় অবতরণ করে। ৩৩ জনের এই দলে জার্মানি ছাড়াও অস্ট্রিয়া থেকে ফেরত পাঠানো চারজন ও রোমানিয়া থেকে পাঠানো তিনজন ছিলেন।
এছাড়াও অভিবাসীদের যথাযথভাবে ঢাকায় পৌঁছে দিতে প্রায় ১০০ জন জার্মান পুলিশ সদস্য ফ্লাইটটিতে ছিলেন।
প্রসঙ্গত, এসব নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে সেই আবেদন বাতিল হয়ে যায়।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments