ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে জিএসটি গুচ্ছভূক্ত সমন্বিত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ১২-১টা পর্যন্ত চলে এ পরীক্ষা। এবারের সমন্বিত পরীক্ষায় দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নেয়। ইবি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪,৩৪৭ জন।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) এইচএম আলী হাসানসহ পরিদর্শন টিমের সদস্যবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট ‘বি’ (মানবিক) ইউনিট এবং ২০ আগস্ট ‘সি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়াও ইবি’র নিজস্ব ব্যবস্থাপনায় ২৭ আগস্ট ‘ডি’ ইউনিটের এবং ২৮ আগস্ট শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দু’টি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd)
জানানো হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments