আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী পুনঃমূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ অনির্দিষ্টকাল বলবৎ থাকবে।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসা আবেদনকারীদের আর্থিক সক্ষমতা, নিরাপত্তা যাচাই ও অভিবাসন সংক্রান্ত নীতিমালা নতুন করে পর্যালোচনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পর্যটন, ব্যবসা বা শিক্ষাভিত্তিক নন-ইমিগ্র্যান্ট ভিসা এই স্থগিতাদেশের আওতায় পড়বে না।
যেসব দেশের ক্ষেত্রে ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত (প্রাথমিক তালিকা):
বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লেবানন, জর্ডান, কুয়েত, মিসর, লিবিয়া, সুদান, দক্ষিণ সুদান, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, নাইজেরিয়া, ঘানা, সেনেগাল, গাম্বিয়া, সিয়েরা লিওন, লাইবেরিয়া, ক্যামেরুন, কঙ্গো, ডিআর কঙ্গো, রুয়ান্ডা, বুরুন্ডি, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, তুরস্ক, রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, মঙ্গোলিয়া, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, হাইতি, কিউবা, ভেনেজুয়েলা।
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
সব মন্তব্য
No Comments