বিশেষ প্রতিনিধি (কুয়ালালামপুর) মালয়েশিয়া: কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন বিশেষ ব্যবস্থাপনায় একদিনে রেকর্ড সংখ্যক৩ হাজার ১২৪জনকে পাসপোর্ট বিতরণ করেছে। মালয়েশিয়া সরকার ঘোষিত অনথিভুক্ত বা অবৈধ অভিবাসীদের বৈধকরণ কর্মসূচি ‘রিক্যালিব্রেশন ২.০’ এর নির্ধারিত সময় ৩১ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে যাতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নাম নিবন্ধন করতে পারেন সেলক্ষ্যে হাইকমিশন বিশেষ ব্যবস্থাপনায় এ পাসপোর্ট বিতরণ করছে। এর ফলে এ বছর আজ পর্যন্ত হাইকমিশন থেকে ১ লাখ ১০ হাজার ১১টি পাসপোর্ট বিতরণ করা হলো।
উল্লেখ্য যে, মালয়েশিয়ায় চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া অনথিভুক্ত বা অবৈধ অভিবাসীদের বৈধকরণ কর্মসূচি এ বছরের ৩১ ডিসেম্বরশেষ হবে। এ সময়ের মধ্যে যাতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নাম নিবন্ধন করতে পারেন সেলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার ও সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে যৌথভাবে সরাসরি পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করে।
হাইকমিশনের এই বিশেষ ব্যবস্থাপনায় আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে এবং ২৯ ও ৩০ ডিসেম্বর কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে বাংলাদেশিরা সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ...
সব মন্তব্য
No Comments