বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চার শিক্ষার্থীকে র্যাগিংয়ের দায়ে বহিষ্কার ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা সকলে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মুনতাসিম চৌধুরী, শেখ ইশতিয়াক হোসেন, হাসিবুল হাসান ও এ.এইচ.এম জান্নাতুল ফেরদৌস(রাফি)। এছাড়াও মোঃ মাহমুদুল হাসানকে তিরস্কারসহ অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
আইন বিভাগের সভাপতি মানসুরা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ই এপ্রিল আইন বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এ.এইচ.এম জান্নাতুল ফেরদৌস (রাফি) বিভাগ বরাবর অভিযোগ দায়ের ও আইন বিভাগ তৃতীয় বর্ষের পক্ষ থেকে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। পরে সকল তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমানাদি পর্যবেক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের আচরণ ও শৃঙ্খলা বিধি ১-৪ পরিপন্থি কাজে সস্পৃক্ততা পাওয়ায় ৪ শিক্ষার্থীকে ১ সেমিস্টারের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো ও ১ শিক্ষার্থীকে বিভাগীয় তিরস্কার সহ বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ৩০০০ টাকা অর্থদন্ড করা হলো।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments