নূর ই আলম, ইবি প্রতিনিধি : বাংলাদেশ সরকার এবং ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা অনুমোদিত ঢাকাস্থ জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (জিইউবি) বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক সাব্বির আহমেদ অতিরিক্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) উপাচার্যের আদেশক্রমে জিইউবি'র রেজিস্ট্রার মো. আবুল কালাম আজাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, “সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জনাব সাব্বির আহমেদ এখন থেকে বায়োটেকনোলজি বিভাগের প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
এই আদেশ অক্টোবর, ২০২৩ থেকে কার্যকর হবে এবং পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত পদ বহাল থাকবে”।
জানতে চাইলে প্রভাষক সাব্বির আহমেদ বলেন, “কর্মজীবনের খুব প্রারম্ভেই এরকম একটি দায়িত্ব পাওয়া আমার কাছে অনেক আনন্দের। পাশাপাশি এই দায়িত্বের ভার বহন করার মত সক্ষমতা অর্জন করতে পেরেছি কিনা তা কাজের মাধ্যমে প্রমাণ করার নতুন চ্যালেঞ্জ রয়েছে। সকলের সহযোগিতা পেলে আশা করি আমি আমার উপরে অর্পিত দায়িত্ব পালনে সক্ষম হবো এবং নতুনভাবে বিভাগকে পরিচালনার পরিকল্পনা থাকবে”।
প্রসঙ্গত, তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার ও ইবি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments