স্টাফ রিপোটার: দিনদিন বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলের গুরুত্ব বাড়ছে। ভবিষ্যতে দেশের নেতা গঠনে ইংরেজি মাধ্যম স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রতিষ্ঠানগুলি শুধুমাত্র মানসম্পন্ন শিক্ষাই দেয় না বরং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে যা তাদের একাডেমিক ও ব্যক্তিগতভাবে উন্নতি করতে সাহায্য করে। ঢাকার ৫টি সেরা ইংলিশ মিডিয়াম স্কুল হলো:স্কলাস্টিকা, মাস্টার মাইন্ড স্কুল, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, সানবিমস স্কুল এবং ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল। শিক্ষা নিয়ে কাজ করা নাসিমা-মোফাজ্জল ফাউন্ডেশনের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। প্রতিষ্ঠানটির পরিচালক সাঈদুুর রহমান বলেন, লেখাপড়া, শিক্ষার পরিবেশ, শিক্ষকদের যোগ্যতাসহ নানাবিধ দিক বিবেচনা করেই এ তালিকা প্রকাশ করা হয়েছে। এক.স্কলাস্টিকা : ইংলিশ মিডিয়াম স্কুলের কথা আসলে প্রথম যে ইংলিশ মিডিয়াম স্কুলের নাম আসে তা হলো স্কলাস্টিকা। রাজধানী ঢাকার মানসম্মত শিক্ষা নিশ্চিতকনে এক অনন্য নাম। কয়েক দশক ধরে জ্ঞানের দ্যুতি ছড়াচ্ছে এ প্রতিষ্ঠানটি। এ লেভেল এবং ও লেভেল এ বরাবরই ভালো ফলাফল করে আসছে এ প্রতিষ্ঠানটি। স্কলাস্টিকা একাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্রদের মধ্যে সততা, সহানুভূতি এবং দায়িত্ব বোধের জায়গা তৈরি করে। দুই. মাস্টারমাইন্ড স্কুল: মাস্টারমাইন্ড স্কুল ঢাকায় শিক্ষার উৎকর্ষ র্বিকাশে পাওয়ার হাউস হিসেবে আবির্ভূত হয়েছে।সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সৃজনশীলতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে। মাস্টারমাইন্ড স্কুলের লক্ষ্য এমন ব্যক্তিদের তৈরি করা যারা শুধুমাত্র একাডেমিকভাবে পারদর্শী নয় বরং সমাজে অর্থপূর্ণভাবে অবদান রাখতেও সক্ষম
তিন..অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল : প্রতিষ্ঠানটির প্রধান ক্যাম্পাস রাজধানীর ধানমন্ডির ১৬ নং রোডের (পুরাতন ২৭) ৩৪ নং বাড়ীতে অবস্থিত। ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলের নক্ষত্রের মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রমান করেছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল। প্রতিষ্ঠানটির লেখাপড়া, শিক্ষার পরিবেশ, ফলাফল, খেলাধুলা এমনকি এক্সটা কারিকুলামেও প্রতিষ্ঠানটি তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। নিয়ম শৃঙ্খলা ও শিক্ষকদের আন্তরিক পাঠদানই দিনদিন শিক্ষার্থী তথা অভিভাবকদের মন জয় করে নিয়েছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলটি কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) এর সাথে অনুমোদিত, যা শিক্ষার্থীদের কেমব্রিজ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়। এছাড়াও তারা এই প্রক্রিয়ায় আইএসও (২১০০১:২০১৮) সার্টিফিকেশন প্রাপ্ত প্রথম প্রতিষ্ঠান হয়ে উঠেছে।অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড.এম নুরুন নবী বলেন, আমরা শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা নিশ্চিতে কাজ করি যাতে তারা সারা বিশ্বে ধ্যাণে জ্ঞানে চিন্তা ভাবণায় দেশের প্রতিনিধিত্ব করতে পারে। তিনি আরো বলেন, আমাদের প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে কিংবা অর্ধ বেতনে পড়ার সুব্যবস্থাও রয়েছে।
চার. সানবিমস স্কুল: শিক্ষার সামগ্রিক বিষয় তুলে ধরে একজন শিক্ষার্থীকে কিভাবে দেশ তথা বিশ্বে সেরা বানানো যায় সেই লক্ষ্যেই কাজ করছে সানবিমস স্কুল। প্রতিষ্ঠানটি লেখাপড়া ও খেলাধুলায় ইতোমধ্যে নিজেদের সেরার তালিকায় নিয়ে গেছে। পাঁচ. ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল: ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল একাডেমিক শ্রেষ্ঠত্বের সমার্থক এবং প্রতিটি শিক্ষার্থীর সম্ভাবনাকে লালন করার প্রতিশ্রুতি। স্কুলের দৃষ্টিভঙ্গি সমালোচনামূলক চিন্তাভাবনা, সাংস্কৃতিক সচেতনতা এবং নৈতিক মূল্যবোধের উপর জোর দেয়।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments