ডেস্ক রিপোর্ট :নারী উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণে সহায়তার লক্ষ্যে, 'উদ্যোগ তারা মার্কেট অ্যাক্সেসপ্রোগ্রাম'-এর আওতায় নিজেদের প্রধান কার্যালয়ে দুইদিনের উদ্যোক্তা মেলার আয়োজন করে ব্র্যাক ব্যাংক।
২৯-৩০ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত এই মেলায় ২০ জন সফল নারী উদ্যোক্তার পণ্য প্রদর্শিতহয়, যারা এই প্রোগ্রামের মাধ্যমে নিজেদের ব্যবসাকে আরো সমৃদ্ধ করেছেন।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমইব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন।
'উদ্যোগতারা মার্কেট অ্যাক্সেসপ্রোগ্রাম' নারী উদ্যোক্তাদের জন্য সুদৃঢ় ব্যবসায়িক দক্ষতা, নেটওয়ার্কিং সুযোগ এবং বাজার সম্প্রসারণের পথ তৈরি করে দেয়।
মেলায় স্থানীয় ভাবে তৈরিপাট এবং মাটির তৈরি হস্তশিল্প, হাতের সেলাই এবং ব্লকবাটিক কাপড়, অর্গানিক খাদ্য সামগ্রী, ঐতিহ্যবাহী বাংলাদেশি জামদানি ও মসলিন, মনিপুরী ও সিল্কের শাড়ি, পোশাক এবং সুনিপুণ গয়না-সহ নানাপণ্য প্রদর্শিত হয়।
নারী কেন্দ্রিক এই উদ্যোগ সম্পর্কে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “উদ্যোগতারা মেলা আমাদের নারীউদ্যোক্তাদের ক্ষমতায়নের প্রতিশ্রুতির এক উজ্জ্বল উদাহরণ। এইমেলা তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে উদ্যোক্তারা পণ্যপ্রদর্শনের পাশাপাশি নিজেদের সৃজনশীলতা, পরিশ্রম ও দেশীয় সংস্কৃতি সংরক্ষণের প্রতি তাদের গভীর উৎসাহ প্রকাশ করতে পারছেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ইমার্জিং কর্পোরেট ইন্দ্রজিৎ সুর, হেড অব উইমেন অন্ট্রপ্রেনরশিপ সেল খাদিজা মারিয়ম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এইমেলাটি ব্র্যাক ব্যাংকের নারীউদ্যোক্তাদের সহায়তার ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ, বিশেষ করে যারা ই-কমার্স এবং এফ-কমার্সের মতো উদীয়মান খাতে ব্যবসা পরিচালনা করছেন।
ব্যাংক আশাবাদী যে, বিক্রেতা-ক্রেতা প্রোগ্রামের মাধ্যমে অর্জিত দক্ষতা ও নেটওয়ার্কিং-এর সুযোগনারীদের ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে এবং তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments