নূর ই আলম, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনের বিভিন্ন অবকাঠামোগত ও প্রশাসনিক ত্রুটির প্রেক্ষিতে ৬ দফা দাবী পেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটায় ভর্তি বন্ধ সহ আরো পাঁচটি দাবী উল্লেখ করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর সভাকক্ষে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে ৬ দফা দাবী পেশ করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এর উপস্থিতিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ সহ প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের উপস্থিতিতে দাবীগুলো পেশ করা হয়। দাবীগুলো হলো এক. ফ্যাটাল ডিজিজ রিকভারি (এফ ডি আর) ফান্ড নিয়ে যে প্রশ্ন উঠেছে তার পজিটিভ সমাধান যেনো দ্রুততম সময়ের মধ্যে হয়। দুই. আমাদের পোষ্য কোটায় যে শিক্ষার্থী ভর্তির কথা বলা হচ্ছে তা আমরা সাধারণ শিক্ষার্থীরা মানি না। এতে করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। তিন. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্তঃবিভাগ খেলাধুলা দীর্ঘদিন ধরে বন্ধ আছে। নির্দিষ্ট ক্রীড়াসূচীর মাধ্যমে যেনো তা আবার চালু করা হয়। চার. হলের খাবারের মান এবং ইন্টারনেট সেবার মান বৃদ্ধি করতে হবে। পাঁচ. ক্যাম্পাসের চলাফেরার জন্য রাত্রিকালীন লাইট সংকটের সমাধান দিতে হবে এবং ক্যাম্পাসের সিসি ক্যামেরা রক্ষণাবেক্ষণ ও সংস্কার করতে হবে। ছয়. ক্যাম্পাসের বেশকিছু স্থানে কনস্ট্রাকশনের কাজ চলমান আছে সেসব স্থানে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তা যেনো না হয় সেজন্য নিরাপত্তা বৃদ্ধি করতে হবে।
দাবীর প্রেক্ষিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান বলেন আমি আগামীকাল নিজে উপস্থিত থেকে রাত্রিকালীন লাইট পর্যবেক্ষণ করবো এবং তার সমাধান দেয়া হবে।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামও শিক্ষার্থীদের দাবীর ব্যাপারে আস্বস্ত করেছেন এবং দাবীগুলো খুব দ্রুতই মিটিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, পোষ্য কোটায় ভর্তি নিয়ে আজ উপাচার্যের সভাকক্ষে একটি সভার আয়োজন করা হয়েছে। সেখানে পোষ্য কোটায় ভর্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানা যায়।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments