আন্তর্জাতিক ডেস্ক: ভারেতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কারুর জেলায় জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল 'তামিলাগা ভেট্রি কাজাগম' জনসভায় পদদলনে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধীক। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় ও জাতীয় গণমাধ্যম এতথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, শনিবার সন্ধ্যায় আয়োজিত এই জনসভায় ৫০ হাজারের বেশি মানুষ অংশ নেন। অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তার ঘাটতির কারণে সভাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে পদদলনের ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুভ্রমণিয়ান জানান, আহতদের মধ্যে অনেকে অবস্থা আশঙ্কাজনক । নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে রাজ্য সরকার তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মর্মান্তিক ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
থালাপতি বিজয় সম্প্রতি অভিনয়জগৎ থেকে বিরতি নিয়ে সরাসরি রাজনীতিতে যোগ দেন এবং 'তামিলাগা' ভেটই কাজাগম' নামে একটি দল গঠন করেন। কারুরে তার দলীয় প্রথম বড় জনসভা ছিল এটি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সভাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ও জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না। অনেকেই বলেছেন, দীর্ঘ সময় জনসভার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ও আকস্মিক গেট খুলে যাওয়ার পর হুড়োহুড়ি করেই এই দুর্ঘঘনা ঘটে।
ঘটনার পর পরই স্থানীয় পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসা কর্মীরা যৌথভাবে উদ্ধার কাজ চালান। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
সব মন্তব্য
No Comments