ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল প্রেমীদের জন্য অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিত করতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম পিকাবুর সাথে অংশীদারিত্বে ‘মোবাইলফেস্ট’ অনলাইন ক্যাম্পেইন নিয়ে এসেছে। ক্যাম্পেইন উপলক্ষে বিশেষ ছাড়ে আপনার পছন্দের রিয়েলমি’র স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ থাকছে। আগামী ১৯ আগস্ট পর্যন্ত চলা এই ক্যাম্পেইন থেকে এখন খুব সহজেই নিজের ডিভাইসটিকে আপগ্রেড করে নেয়ার সুযোগ পাচ্ছেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্রেতারা নির্দিষ্ট রিয়েলমি স্মার্টফোনে সর্বোচ্চ ২,৫০০ টাকা ছাড়, সর্বোচ্চ ১২ মাসের জন্য ০% ইএমআই এবং ঢাকায় ফ্রি ডেলিভারির সুযোগ উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইন উপলক্ষে রিয়েলমি ১৪ ফাইভজি (১২/২৫৬) এখন পাওয়া যাচ্ছে ৩৯,৪৯৯ টাকায়, যার বাজারমূল্য ৪১,৯৯৯ টাকা। অন্যান্য মডেলগুলোর মধ্যে রয়েছে রিয়েলমি ১৪টি ফাইভজি (৮/২৫৬), পাওয়া যাচ্ছে ৩০,৪৯৯ টাকায়, যার বাজারমূল্য ৩১,৯৯৯ টাকা; রিয়েলমি ১২ (৮/২৫৬), পাওয়া যাচ্ছে ২৩,৯৯৯ টাকায়, যার বাজারমূল্য ২৪,৯৯৯ টাকা; রিয়েলমি সি৭৫ (৮/১২৮), পাওয়া যাচ্ছে ১৮,৯৯৯ টাকায়, যার বাজারমূল্য ১৯,৯৯৯ টাকা।
পিকাবু থেকে রিয়েলমির যেকোনো ডিভাইস কেনার ক্ষেত্রে ক্রেতা বাজারমূল্য ও ছাড়কৃত মূল্য যাচাই করে নিতে পারবেন। নির্দিষ্ট মডেল ছাড়াও, রিয়েলমির আরও বেশকিছু স্মার্টফোন পিকাবু থেকে আকর্ষণীয় ছাড়ে কেনা যাবে, ক্রেতারা তাদের পছন্দের ডিভাইস খুঁজে নেয়ার ক্ষেত্রে এটাই যথার্থ সময়। অনলাইন শপিং অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময়, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন করতেই এই মোবাইলফেস্ট ক্যাম্পেইন নিয়ে এসেছে পিকাবু। সীমিত সময়ের এই সুযোগটি থাকতে থাকতেই অবিশ্বাস্য মূল্যে আপনার পছন্দের রিয়েলমির স্মার্টফোনটি কিনে নিন, এখনই!
রফিকুল ইসলাম সুজন: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাট জমে উঠেছে। এবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি হাটে কোরবানির পশু বিক্রি হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপো ...
ডেস্ক রিপোর্ট: দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমে অংশ নিতে বাংলাদেশ ...
ডেস্ক রিপোর্ট: দেশের জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশি কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড আনুষ্ঠানিকভাবে তাদের ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ (বপিস) ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ নামে সম্পূর্ণ নতুন সেবা চালু কর ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার, ২০ মে ২০২৬ সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ...
সব মন্তব্য
No Comments