আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বন্ধের এই সময়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পার্সপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন।
জানা যায়, বুধাবার (৯ অক্টোবর) শারদীয় দূর্গাপূজা শুরু হওয়ায় উভয় দেশের ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৪ অক্টোবর (সোমবার) পর্যন্ত বন্ধ থাকলেও ১৫ অক্টোবর (মঙ্গলবার) সকাল থেকে বন্দরের কার্যক্রম আবারো পুনরায় চালু হবে।
এ বিষয়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, দূর্গাপূজার ছুটিতে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় বন্দর ও ইমিগ্রেশন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতা জারি করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments