বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য বিভিন্ন বিভাগের ৬ জন স্বনামধন্য অধ্যাপককে ‘ইমেরিটাস অধ্যাপক’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ১৬ জুলাই রবিবার সিন্ডিকেট সভায় এ নিয়োগ প্রদান করা হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।
ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্তরা হলেন ইংরেজী বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভগের অধ্যাপক ড. আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক মু. আবুল হাসেম খান এবং অংকন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক মোহাম্মদ রফিকুন নবী।
নিয়োগপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপকবৃন্দ নিজ একাডেমিক ক্ষেত্রসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার উন্নয়ন এবং গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রমে পরামর্শ প্রদান করবেন বলে সভায় আশা প্রকাশ করা হয়েছে।
এছাড়া, সিন্ডিকেট সভায় ২৭ জন গবেষককে পিএইচ.ডি., ৪জনকে ডি.বি.এ. এবং ১৫জনকে এম.ফিল. ডিগ্রি প্রদান করা হয়।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments