কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: রেকর্ড পরিমাণ কয়লা নিয়ে পায়রা সমুদ্রবন্দরে ভিড়েছে ১০ দশমিক ২ মিটার গভীরতার একটি বিদেশী জাহাজ। এমভি মিশিনিয়ান স্পায়ার নামের বাহামার পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে ৪০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ চ্যানেল দিয়ে সোমবার পায়রা বন্দরের অভ্যন্তরীন জেটিতে নোঙর করে। এ সপ্তাহে আরও একটি বড় জাহাজ পায়রা বন্দরে আসার কথা রয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, এর আগে অরুনা হুলিয়া ও গ্রাম্পাস ব্রেভ’ নামের আরও দু’টি বিদেশী পন্যবাহী জাহাজ বন্দরে নোঙর করে। তবে বন্দরে সবচেয়ে বেশি পণ্য নিয়ে এসেছে বাহামার পতাকাবাহী এই জাহাজটি।
বেলজিয়ামভিত্তিক জান ডি নাল নামের একটি প্রতিষ্ঠান গত ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে বন্দরের রাবনাবাদ চ্যানেলটির খননকাজ শেষে পায়রা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। ২০২২ সালের ১ আগস্ট এ চ্যানেলের খনন কাজ শুরু করে। এতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা। চ্যানেলটি বুঝে পাওয়ার পর পায়রা বন্দরকে দেশের সবচেয়ে গভীর সমুদ্রবন্দর হিসেবে দাবি করেছে কর্তৃপক্ষ।
এদিকে পায়রা সমুদ্রবন্দরে ২০২১ সালে ৬৪টি বিদেশী জাহাজ এবং ১৭৬ টি দেশি লাইটার জাহাজে মালামাল পরিবহনে ১২৬ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে। আর ২০২২ সালে ১২১ টি বিদেশি এবং ৮৮৫ টি লাইটার জাহাজে পণ্য আনায় ৩৮৯ কোটি ৩৬ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মো.আজিজুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশের যে কোনো বন্দরের থেকে এ বন্দরের গভীরতা এখন বেশি। দেশের ইতিহাসে কোনো বন্দরের ইনার আনকোরেজে ৪০ হাজার ৯৫০ মেট্রিক টন মাল নিয়ে ঢুকতে পারেনি। পায়রা বন্দরের ইনারে বাহামার পতাকাবাহী এ জাহাজটি ভিড়েছে।
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
সব মন্তব্য
No Comments