মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবির) সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিল সদস্য অনুমোদন দেওয়া হয়েছে। গত ১০ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপ-সচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুই বছরে জন্য ১০ জনকে ঐ দুই পদে অনুমোদন দেওয়া হয়।
এদের মধ্যে ৪ জন সিন্ডিকেট সদস্য ও ৬ জন একাডেমিক কাউন্সিলের সদস্য রয়েছেন।প্রজ্ঞাপনে বলা হয়,রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৬ এর ২০(১)জ, ২০(১)
ণ,২০(১)চ ও ২২(১)জ ধারা মোতাবেক তাদরে দুই বছরের জন্য এই পদে নিযুক্ত করা হলো।
নতুন সিন্ডিকেট সদস্যরা হলেন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচর্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া,এভার কেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ল্যাব কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ স ম মাহবুবুল আলম, ইসলামি ব্যাংক মেডিকলে কলেজ রাজশাহীর অধ্যক্ষ ও রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ।
নতুন একাডেমিক কাউন্সিল সদস্যরা হলেন,প্রধানমন্ত্রীর ব্যাপ্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন ডাঃ এ বি এম আব্দুল্লাহ,অকুপেশনাল এন্ড এনভায়রমেন্টাল হেলথ এর অধ্যাপক ডাঃ এস কে আখতার আহমেদ,অধ্যক্ষ নীলফামারী,নওগাঁ,রংপুর ও রাজশাহী মেডিকেল কলেজ।
এদিকে নতুন সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিল সদস্য অনুমোদন দেওয়ায় মহামান্য রাষ্ট্রপতি ও রামেবির চ্যান্সেলরকে ধন্যবাদ জানিয়েছেন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।পাশপাশি নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments