বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষনের ঘটনায় আটজনকে আসামি করে আদালতে চার্জশীট জমা দেওয়া হয়েছে। অভিযুক্ত আসামিরা হলেন ইমন, হেলাল, প্রদিব, নাহিদ, তুর্য, পিয়াস, জীবন ও ফরিদ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে ওসি তদন্ত শীতল পাল এ চার্জশীট জমা দেন বলে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শীতল পাল (ওসি তদন্ত) বলেন, আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট পাঠানো হয়েছে। এই আট জনের মধ্যে ৫ জন সরাসরি ধর্ষণের সাথে জড়িত এবং বাকি ৩ জন বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এদের মধ্যে দুজনের ডিএনএ ম্যাচ করেছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১০ টার দিক নবীনবাগ এলাকায় বন্ধুর সাথে ঘুরতে যাওয়া এক শিক্ষার্থীকে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের নির্মাণাধীন ভবনে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে গোপালগঞ্জ থানা ঘেরাও করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ এরপর বিচার চেয়ে সকালবেলা শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করলে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুবসহ একাধিক শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments