আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি মারা গেছেন। বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর দুপুরে ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
জানাগেছে, গত ১৯ আগস্ট নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁকে দিল্লীর এ.আই.আই.এম.এস হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তিনি আইসিইউ সার্পোটে ছিলেন। তাঁর শারিরীক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল ছিল বলে চিকিৎসকরা জানায়। কিন্তু আকস্মিকভাবে অবস্থার আরো অবনতি হলে আজ ১২ সেপ্টেম্বর দুপুরে মৃত্যুবরণ করেন তিনি।
সীতারাম ইয়েচুরি ১৯৫২ সালের ১২ আগষ্ট জন্ম গ্রহন করেন। তিনি ছিলেন ভারতীয় মার্কসবাদী রাজনীতিবিদ। তিনি ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন।
তাঁর এই মৃত্যুতে দক্ষিণ এশিয়ার শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষ মানবমুক্তি তথা সমাজতন্ত্রের সংগ্রামের এক বিপ্লবী নেতাকে হারালেন।
দক্ষিণ এশিয়ার সাম্যবাদী আন্দোলন ও ভারতের বামপন্থী আন্দোলনে তাঁর অবদান ভাস্কর হয়ে থাকবে বলে মনে করেন সমাজতন্ত্রী নেতারা।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments