ময়মনসিংহ অফিস : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সাহিত্য না জানলে মানুষ হওয়া যাবে না। তিনি আজ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, স্থানীয় সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী। এছাড়া অন্যান্য অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রযুক্তিবান্ধব দক্ষ মানুষ হতে হবে। বিশ্ববিদ্যালয়ে যত বিভাগ থাকুক যত বিষয়ই থাকুক, ডিগ্রি যে সব বিষয়ে দেওয়া হোক না কেন তার জন্যও সাহিত্য, ইতিহাস, দর্শন পড়া অত্যাবশ্যক। যদি কেউ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হন, কিংবা চিকিৎসা বিজ্ঞান, তার জন্যও। সাহিত্য, ইতিহাস, দর্শন পড়া অত্যাবশ্যক কারণ এই বিষয়গুলো আপনার মনোজগতকে প্রসারিত করতে পারে। আপনার চিন্তার গভীরতা দেবে।
‘শিক্ষিত বেকার তৈরি করতে চাই না’ উল্লেখ করে মন্ত্রী বলেছেন, কর্মজগতের চাহিদা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাকাডেমিক মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। একশ বছর আগে যে বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো তার সবগুলো হয়ত এখন সব বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য প্রাসঙ্গিক নয়। কোথাও বন্ধ করতে হবে আবার কোথাও নতুন বিষয় খুলতে হবে। সে জন্য মাস্টার প্ল্যান করা এবং সময় সময় তা আপডেট করার প্রয়োজন হবে। তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব দরজায় কড়া নাড়ছে। তার জন্য তৈরি হতে হবে। আমরা যেসব শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট করছি তাদের চাকরির যোগ্য হিসেবে তৈরি করছি কি না? যাদের ডিগ্রি দিলাম তারা যদি চাকরি না পায়, উদ্যোক্তা হতে না পারে তাহলে তার সনদের কোনো দাম থাকবে না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোয় অনেক উন্নতমানের শিক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। আমাদের অসাধারণ শিক্ষক রয়েছেন, গবেষণাও রয়েছে, একটু গুছিয়ে কাজগুলো করতে হবে, পরিকল্পনা করতে হবে।
কর্ম জগতের ভালো ধারণা নিয়েই পাস করতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বার বার অ্যাকাডেমিয়া লিংকেজের কথা বলছি। যারা গ্র্যাজুয়েট হচ্ছে তারা যা পড়ছে তার সঙ্গে যদি কর্ম জগতের চাহিদার যোগসূত্র না থাকে তাহলে জব রেডি হবে না।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments