ডেস্ক রিপোর্ট: দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ১০টি বৃত্তি প্রদানের সিদ্বান্ত নিয়েছে জিয়ামেন ইউনিভাসিটি মালয়েশিয়া।
সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ এর সাথে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট প্রফেসর ওয়াং রুইফাং এর বৈঠকে এ সিদ্বান্তের বিষয়টি জানানো হয়েছে।
প্রফেসর ওয়াং রুইফাং এর নেতৃত্বে জিয়ামেন ইউনিভাসিটি মালয়েশিয়ার চার-সদস্যের একটি প্রতিনিধি দল ইউজিসিতে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন।
প্রফেসর ওয়াং রুইফাং বলেন, ২০১৯ সালে ইউজিসি ও জিয়ামেন ইউনিভাসিটি মালয়েশিয়া এর মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় এই বৃত্তি দেওয়া হচ্ছে। এই স্মারকের আওতায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে মেরিটাইম, মেরিন টেকনোলজি, ডিপ লার্নিং, এআই, সাইবার সিকিউরিটি ও মেকাট্রনিক্স বিষয়ে বৃত্তি প্রদান করা হবে।
বাংলাদেশী শিক্ষকদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তি প্রদানের প্রক্রিয়া শিগগিরই চূড়ান্ত করা হবে।
সভায় প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, এ সমঝোতার আওতায় মালয়েশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে যৌথ গবেষণা , শিখন ও শিক্ষণ পদ্ধতির উন্নয়নে সহযোগিতা পাওয়া যাবে। মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তি, শিক্ষা ও গবেষণা সুবিধাদি আমাদের দেশের উচ্চশিক্ষা এবং গবেষণার মানোন্নয়নে ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, মালয়েশিয়ার সাথে বাংলাদেশের উচ্চশিক্ষার অনেকগুলো ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সুযোগ আছে। এ সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারলে দুদেশই উপকৃত হবে। এ ক্ষেত্রে ইউজিসি’র পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, জিয়ামেন ইউনিভাসিটি মালয়েশিয়া একটি বিখ্যাত চীনা বিশ্ববিদ্যালয় দ্বারা প্রতিষ্ঠিত প্রথম বিদেশী ক্যাম্পাস এবং মালয়েশিয়ার প্রথম চীনা বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস।
সভায় ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
সব মন্তব্য
No Comments