জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এর আয়োজনে আন্ত:বিভাগীয় হ্যান্ডবল খেলায় সরকার ও রাজনীতি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার ( ৭ ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে সরকার ও রাজনীতি বিভাগ এবং আইন ও বিচার বিভাগ পরস্পরের মুখোমুখি হয়।
খেলায় আইন ও বিচার বিভাগকে ৯-৫ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সরকার জিতে যায় । খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফি এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নুরুল আলম।
এতে বিশেষ অতিথি প্রো ভাইস চ্যান্সেলর ডা. মঞ্জুরুল হক,শারীরিক শিক্ষা বিভাগের প্রধান রাশেদা আকতার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান। আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হাসান
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফাইনাল খেলা উপভোগ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয়ের উপাচার্য প্রফেসর ড. নুুরুল আলম চ্যাম্পিয়ন দল সরকার ও রাজনীতি বিভাগের হাতে ট্রফি তুলে দেন। পরে খেলোয়াড়দের মাঝে পদক বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments