বিশেষ প্রতিনিধি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত প্রথম বৃত্তিমূলক খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ সাফল্য অর্জন করেছে। আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ থেকে মোট ৭০ জন পরীক্ষার্থী এ বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা মে-২০২২ এ অংশগ্রহণ করে। নিয়মিত হিসেবে ষষ্ঠ ব্যাচের ৫২ জন, অনিয়মিত হিসেবে চতুর্থ এবং পঞ্চম ব্যাচের মোট ১৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৪২ জন সকল বিষয়ে পাশ করেছে।পাশের হার শতকরা ৮২.৭। একইসাথে কলেজের পাঁচ শিক্ষার্থী এনাটমি বিষয়ে বিরল অনার্স নম্বর (৮৫%) অর্জন করে।
এনাটমি বিষয়ে অনার্স নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ফাওজিয়া ফারিহা,বসরা আমিন ঐশ্বী,পাপিয়া আক্তার, সৌরভ সরকার ও ফেরদৌস অহিদ শাওন।
উল্লেখ্য, এ বছর সরকারি-বেসরকারি ২৪টি মেডিকেল কলেজের মধ্যে মোট ৮ জন বিভিন্ন বিষয়ে (৬ জন এনাটমি এবং ২ জন বায়োকেমিস্ট্রি) অনার্স নম্বর অর্জন করে।
এছাড়া তৃতীয় বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা মে-২০২২ এ আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ থেকে মোট ৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে নিয়মিত হিসেবে চতুর্থ ব্যাচের ৩৯ জন এবং অনিয়মিত হিসেবে তৃতীয় ব্যাচের ৪ জন অংশ নেয়।নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৩৫ জন সকল বিষয়ে পাশ করে এবং ১ জন ফার্মাকোলজি বিষয়ে বিরল অনার্স নম্বর (৮৫%) অর্জন করে। পাশের হার শতকরা ৮৯.৭। সরকারি-বেসরকারি ২৪টি মেডিকেল কলেজের মধ্যে ফার্মাকোলজি বিষয়ে একমাত্র অনার্স নম্বর প্রাপ্ত শিক্ষার্থী আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের তানিয়া আক্তার সাথী। উল্লেখ্য সে প্রথম বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা মে-২০২০ এ এনাটমি বিষয়ে অনার্স নম্বর অর্জন করেছিল।
এ বিষয়ে আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.আশফাকুর রহমান জানান, আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে প্রতি বিভাগে রয়েছে পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক, যাদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পড়াশুনার সুযোগ লাভ করেন। রয়েছে উন্নতমানের আধুনিক শিক্ষা উপকরণ, শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরী, নিজস্ব ব্যবস্থাপনায় অত্যাধুনিক কেন্টিন।
উপাধ্যক্ষ ডাঃ মোঃ এহসানুল ইসলাম মনে করেন নিয়মানুবর্তিতা এবং আধুনিক সময়োপযোগী শিক্ষণ ব্যবস্থার কারনেই এই কলেজ বার বার সাফল্যের শিখরে আরোহন করছে।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
সব মন্তব্য
No Comments