বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বেলা সাড়ে ১২ টায় উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে বশেমুরবিপ্রবি পরিবারের আয়োজনে একাডেমিক ভবনের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই এবং হুমকিদাতাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যাকে বারবার হত্যার ষঢ়যন্ত্র হলেও আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে যেকোন ষঢ়যন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার রুখে দিবে।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহজাহান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা, প্রক্টর ড. মো: কামরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, ইংরেজি বিভাগের সভাপতি হাবিবুর রহমান, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইমদালুল হক শরীফ, নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, শেখ তারেক, মেহেদি হাসান, রাসা সিকদার প্রমুখ।
এসয় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
সব মন্তব্য
No Comments