ডেস্ক রিপোর্ট: নাসির আলওয়াকা। বহু ঘাত-প্রতিঘাত সহ্য করা এক সিরীয়। বাস করেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা জিনদিরিসে। বিগত বছরগুলোতে সিরিয়ায় ঘটে যাওয়া বিমান হামলা, বোমা বিস্ফোরণ ও ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করে তিনি তার পরিবারকে আগলে রেখেছিলেন। কিন্তু গত সোমবার ভোররাতের ভয়াবহ ভূমিকম্পে স্ত্রী-সহ তিনি তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হারিয়েছেন। এদের মধ্যে আছে তার একটি ছোট্ট মেয়েও।
শুক্রবার আলজাজিরা মুবাশির জানায়, নাসির আলওয়াকার ছোট্ট মেয়েটি দীর্ঘক্ষণ ধ্বংসস্তূপে আটকে থাকার পর প্রাণ হারায়। কিন্তু মৃত্যুর আগে ধ্বংসস্তূপের নিচ থেকে বাবাকে নিয়ে একটি আবেগঘন চিরকুট লিখে গেছে সে। ওই চিরকুটের বার্তা আবেগাপ্লুত করছে প্রত্যেক পাঠককে। চিরকুটে কী লিখেছিল ছোট্ট মেয়েটি, সেটি বর্ণনা করেছেন তার বাবা নাসির আলওয়াকার।
তিনি জানিয়েছেন, ‘তার মেয়ে লিখেছে– হে আমার প্রতিপালক! আমি যা কিছুর মালিক তার মধ্যে সবচেয়ে দামী জিনিসটি তোমার কাছে আমানত রাখলাম। তুমি তাকে আমার জন্য রক্ষা করো। তিনি আমার হৃদয়ের সবচেয়ে ভালোবাসার মানুষ; আবু ফয়সাল।’ আবু ফয়সাল দ্বারা মেয়েটি তার বাবাকে বুঝিয়েছে।
উদ্ধারকর্মীরা রাতের বেলায় ধ্বংসস্তূপ থেকে নাসির আলওয়াকারের দু’জন সন্তানকে উদ্ধার করেছেন। প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে– তার দুই সন্তানের শরীর ক্ষতবিক্ষত ও ধুলোমলিন। কিন্তু এর আগেই তার স্ত্রী ও পাঁচ সন্তান মারা যান।
এ প্রসঙ্গে বিষণ্ণ নাসির আলওয়াকা বলেন, ‘ঘর কেঁপে উঠল। আমরা বোমা হামলায় অভ্যস্ত, বোমা বিস্ফোরণে অভ্যস্ত, ঘরের ওপর ব্যারেল পড়ল– এটিও অস্বাভাবিক নয়– সবই আমাদের পরিচিত কিন্তু ভূমিকম্প– এটি তো আল্লাহর আদেশ।’
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments