আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে ৷ গত বছর তাকে অপসারণের পর থেকে বিচারাধীন কয়েক ডজন মামলার একটির জন্য আজ মঙ্গলবার রাজধানীর একটি আদালতে হাজিরা দেয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। খবর এএফপি’র।
খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতাকর্মীরা তার গ্রেফতারের পর সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছিল, কিন্তু, পুলিশ তাদের সতর্ক করেছে যে চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করার আদেশ কঠোরভাবে প্রয়োগ করা হবে।
খানকে ইসলামাবাদ হাইকোর্টে গ্রেফতার করে রাখা হয়েছে, নাকি অন্য কোথাও স্থানান্তর করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।
একটি দুর্নীতি মামলার কথা উল্লেখ করে ইসলামাবাদ পুলিশের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে ‘কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments