আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো কার্যকর শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক ও নৌ-অবরোধ প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই। তার দাবি, এই অবরোধের কারণে প্রতিদিন বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে তেহরান।
সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ চলবে এবং এতে ইরানের অর্থনীতি মারাত্মক চাপের মধ্যে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলারের ক্ষতি হচ্ছে, যা দীর্ঘ সময় ধরে বহন করা ইরানের পক্ষে কঠিন।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরাস—উভয় পক্ষের পাল্টাপাল্টি পদক্ষেপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অঞ্চলে নৌ চলাচল আবারও বিঘ্নিত হয়েছে। এই প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
অন্যদিকে, ইরান স্পষ্ট করে জানিয়েছে যে কোনো ধরনের চাপ বা হুমকির মুখে তারা আলোচনায় বসবে না। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ ও যুদ্ধবিরতি লঙ্ঘনের পদক্ষেপ আলোচনার পরিবেশ নষ্ট করছে এবং এটি আলোচনাকে আত্মসমর্পণের পর্যায়ে নামিয়ে আনছে।
এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে গালিবাফ আরও দাবি করেন, গত দুই সপ্তাহ ধরে ইরান নতুন সামরিক কৌশল ও সক্ষমতা প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, “হুমকির মুখে কোনো আলোচনা গ্রহণযোগ্য নয়।”
এদিকে ট্রাম্প আবারও সতর্ক করে বলেছেন, ইরান যদি আলোচনায় না আসে, তবে তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা অতীতে কখনও দেখা যায়নি। এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন, শেষ পর্যন্ত ইরানকে আলোচনায় আসতেই হবে, অন্যথায় পরিস্থিতি তাদের জন্য আরও কঠিন হয়ে উঠবে।
বিশ্লেষকদের মতে, দুই পক্ষের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
সব মন্তব্য
No Comments