ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম আগামীকাল ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।যুক্তরাষ্ট্রর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।বর্তমানে প্রতিনিধি দল নয়াদিল্লি সফরে রয়েছেন।
প্রতিনিধি দলকে স্বাগত জানাতে ও বহুমুখী আলোচনার প্রস্তুতি নিচ্ছে ড. ইউনূসের অন্তর্বতী সরকার।
মার্কিন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদসহ উর্ধ্বতন কর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া প্রতিনিধি দলে থাকেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দক্ষিণ এ দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক সহকারী প্রতিরক্ষা মন্ত্রী লিন্ডসে ডব্লিউ ফোর্স।
এর আগে চলতি বছরের দ্বাদশ জাতীয় সংসদের পর মে মাসে ঢাকা সফর করেছেন ডোনাল্ড লু।
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments