বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত ১০ম আন্ত:বিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গত ২৭ মে বিটিভি অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র মধ্যে এই টুর্ণামেন্টের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ডিইউডিএস-এর বিতার্কিকদের অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস), পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।
চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন অর্পিতা গোলদার, মবিন মজুমদার এবং মো. সাদিউর রহমান। ফাইনাল রাউন্ড বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মবিন মজুমদার। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, মডারেটর সহকারী অধ্যাপক তাওহিদা জাহান শান্তা, সোসাইটির সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন বিতার্কিকদের সার্বিক সহযোগিতা করেন। এর আগে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি নক আউট সিস্টেমে পরিচালিত এই টুর্ণামেন্টে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ এবং সেমিফাইনালে রাজশাহী ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা করে নেয়।
উল্লেখ্য, ‘প্লাস্টিক দূষণ সমাধানে-শামিল হই সকলে’ প্রতিপাদ্য ধারণ করে গত ১৬ মে ২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয় এই বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি ১৬টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
সব মন্তব্য
No Comments