বিশেষ প্রতিনিধি, কুয়ালামপুর: মালয়েশিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ৯৪ জন অভিবাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল ) দেশটির পুচংয়ে ২৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করে ইমিগ্রেশন পুলিশ। এক বিবৃতিতে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম) এ তথ্য জানিয়েছেন।
জেআইএম'র মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য বিদেশী ৭২ পুরুষ ও ২২ নারীকে আটক করা হয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশী, থাইল্যান্ড, পাকিস্তান, ইয়েমেন, ভিয়েতনাম, মিশর, ফিলিস্তিন ও ভারতের নাগরিক রয়েছে।
তিনি জানান, তদন্ত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
জাকারিয়া বলেন, চিহৃিত অপরাধের মধ্যে রয়েছে পরিচয় পত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান, পারমিটের অপব্যবহার প্রভৃতি।
উল্লেখ্য, গেল বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা, স্বেচ্ছায় নিজ দেশে ফেরার কর্মসুচির সময়সীমা শেষ হওয়ার পরপরই অবৈধ অভিবাসীদের আটকের অভিযান শুরু হয়।
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments