বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের বিভিন্ন কর্মকর্তাগণ।
বুধবার (৮ জুন) বিকাল ৪টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব মো. আবু বকর ছিদ্দীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব এর সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এছাড়াও তিনি আবাসন ব্যবস্থা, পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের জমি বর্ধনের বিষয়ে আলোচনা করেন। এরপর তিনি সিনিয়র শিক্ষকদের আবাসিক ভবন 'মধুমতি'র উদ্বোধন ও ক্যাম্পাস চত্বরে বৃক্ষরোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বশেমুরবিপ্রবি উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডীন, পরিক্ষা নিয়ন্ত্রক, পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক, প্রধান প্রকৌশলী, জনসংযোগ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments