বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন দেশের প্রায় ৩ হাজার দর্শকের আগমন
বিশেষ প্রতিনিধি, ওয়াশিংটন: ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে গতকাল পাসপোর্ট ডিসি’স অ্যাম্বাসি ট্যুরের (Passport DC’s Embassy Tour 2025) অংশ হিসেবে ‘ওপেন হাউস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান উপভোগ করতে বিভিন্ন দেশের প্রায় 3 হাজার দর্শক বাংলাদেশ দুতাবাসে উপস্থিত হন।
পাসপোর্ট ডিসি হলো ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন দেশের দূতাবাসগুলোর সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প ও জীবনধারা প্রর্দশন বিষয়ক একটি অনুষ্ঠান। এ উপলক্ষ্যে দূতাবাসের অডিটোরিয়ামে জামদানি ও টাঙ্গাইল শাড়িসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী কয়েকটি হস্তশিল্পের স্টল স্থাপন করা হয়। এসময় দর্শনার্থীরা বিভিন্ন পোস্টার, লিফলেট ও বই সংগ্রহ করেন যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মহান ভাষা আন্দোলন, সংস্কৃতি, ঐতিহ্য ও দর্শনীয় পর্যটন স্থানগুলোকে তুলে ধরে।
এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের সন্তানরা দেশাত্ববোধক গান ও নৃত্য পরিবেশন করেন। এতে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়।
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments