ডেস্ক রিপোর্ট: নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর জাহাজের বহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে নির্মাণাধীন জাহাজসমূহের অগ্রগতি পর্যবেক্ষণ করতে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম. সাখাওয়াত হোসেন গত শুক্রবার চীনের জিংজিয়াং নানইয়াংশিপবিল্ডিং কোম্পানি লিমিটেড শিপইয়ার্ড পরিদর্শন করেছেন।
বিএসসি তার নিজস্ব অর্থায়নে দু’টি ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডেডওয়েট (ডিডব্লিউটি) ক্ষমতাসম্পন্ন আধুনিক বাল্ক ক্যারিয়ার সংগ্রহের প্রকল্প বাস্তবায়ন করছে। সম্প্রতি ক্রয় কমিটি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এ প্রকল্পের অনুমোদন প্রদান করেছে। শিপইয়ার্ড পরিদর্শনকালে উপদেষ্টা জাহাজগুলোর নির্মাণকাজের অগ্রগতি, প্রযুক্তিগত মান, প্রধান যন্ত্রপাতি এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এছাড়া, তিনি প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এ বাল্ক ক্যারিয়ারসমূহ যুক্ত হলে বাংলাদেশের নৌবহর আরো শক্তিশালী হবে। আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরো সহজতর হবে।
নির্মাণাধীন জাহাজসমূহ পরিদর্শনকালে বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর মাহমুদুল মালেক বলেন, সরকারের দিকনির্দেশনা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বিএসসি’র জাহাজের বহর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নতুন জাহাজ অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের বৈদেশিক বাণিজ্যে পরিবহন সক্ষমতা বাড়বে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং নৌপরিবহন খাত আরো সুসংহত ভিত্তি লাভ করবে।
স্টাফ রিপোর্টার: এলডিসি উত্তরণের পর বাংলাদেশের সামনে যে বহুমাত্রিক অর্থনৈতিক ও রপ্তানি চ্যালেঞ্জ তৈরি হবে, তা মোকাবিলায় অর্থনীতিকে কার্যকর রাজনৈতিক কাঠামো ও কর্মপরিকল্পনার সঙ্গে যুক্ত করার কোনো বিকল্ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে দরপতনের প্রভাবে দেশের বাজারে সব ধরনের সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪২০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দাম আজ সোমবার, ৬ ...
স্টাফ রিপোর্টার: বর্ষার স্নিগ্ধতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী ‘বিসিক বর্ষ ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণ ও রৌপ্যের পিগল গোল্ড ও সিলভারের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। আজ ৩ জুলাই, ২০২৬ শুক্রবার সকা ...
সব মন্তব্য
No Comments