বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বর্ষবরণ উৎসব-১৪৩০ উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে।
এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
মঙ্গল শোভাযাত্রায় অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments