বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কমিটির গুঞ্জন শোনা গেলেও বাস্তবে তার দেখা মিলেনি। অবশেষে শত প্রতিক্ষার পর বশেমুরবিপ্রবি ছাত্রলীগের কমিটি দেবার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
সোমবার (১৫ আগষ্ট) জাতীয় শোকদিবসে জাতির জনক বঙ্গবন্ধুর সমাধি সৌধে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে শ্রদ্ধা নিবেদনকালে তিনি বিষয়টি অবহিত করেন।
তিনি জানান, জাতির পিতার নামে গড়ে ওঠা এ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করে আসছে। তবে তারা সাংগঠনিক স্বীকৃতি পেলে আরও সুসংগঠিত ও শৃঙ্খলার সাথে কাজ করতে পারবে৷
তবে কবে নাগাদ এ কমিটি আসবে জানতে চাইলে তিনি বলেন, আগস্ট মাস শোকের মাস হওয়ায় আমরা হঠাৎ করে এ সুখবর দিতে পারি না। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা কমিটি দেওয়ার চেষ্টা করছি।
উল্লেখ্য, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ ইউনিটের সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এক যুগেরও বেশি সময় ধরে মাঠ পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে৷ তবে সাংগঠনিক স্বীকৃতির অভাবে তাদের প্রায় সময়ে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments