শ্যামল বিশ্বাস সাতক্ষীরা থেকেঃ বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সাতক্ষীরার শ্যামনগর ভ্রমণে ডেনমার্কের রাজকুমারী রানী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকা এসেছেন। আজ ২৭ এপ্রিল বুধবার সকাল ১০টা ১২ মিনিটের দিকে মুন্সিগঞ্জ এলাকার ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডে বিমানবাহিনীর একটি হ্যালিকপ্টারে তিনি অবতরণ করেন। সেখান থেকে প্রথমে তিনি গাড়ীযোগে মুন্সিগঞ্জ থেকে তিন কি.মি. দূরে শ্যামনগরের কুলতী গ্রামে গেছেন। এরপরে ১৫ থেকে ২০ মিনিট ওই জনপদে পায়ে হেটে ঘুরে দেখেছেন বলে জানা গেছে এবং জলবায়ু ঝুকিপূর্ন জনগোষ্টির বসবাস এলাকা ঘুরে এছাড়াও জলবায়ু ঝুকিপূর্ন জনগোষ্টির বসবাস এলাকায় অবস্থিত সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধও পরিদর্শন করেছেন রাজকুমারী রানী এলিজাবেথ। এসময় আরো জানা গেছে , তিনি বাঁধের পাশে বসবাসকারি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। দুপুরে তিনি শ্যামনগরে মুন্সিগঞ্জের বরসা রির্সোটে মধ্যহ্নভোজ করবেন বলে বিশেষ সূত্রে জানা গেছে। এছাড়া তিনি সুন্দরবন ভ্রমণ করবেন এবং বনবিভাগের লোকজনের সাথেও কথা বলবেন বলে জানা যায়।
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments