স্টাফ রিপোর্টার: আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, শারদীয় দুর্গাপূজার মহানবমী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন আজ। এদিন থেকেই শুরু হয় দেবীর বিদায়ের ক্ষণগণনা। হিন্দুশাস্ত্র মতে, আগামীকাল বুধবার ২১ অক্টোবর বিজয়া দশমীতে কৈলাশে স্বামীর বাড়ি ফিরে যাবেন দেবী দুর্গা।
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের দুর্গাপূজার নির্ঘণ্ট অনুযায়ী মহালয়া ছিল ১০ অক্টোবর শনিবার। এরপর ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুর্গাপূজা। এবার সারা দেশে প্রায় ৩৪ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
শাস্ত্রমতে, নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর শুরুর প্রথম ২৪ মিনিট জুড়ে চলে এই সন্ধিপূজা। এ সময় দেবী চামুণ্ডা রূপে পূজিত হন। কথিত আছে, দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চন্ড, মুণ্ড ও রক্তবীজকে বধ করেন।
মহানবমীর সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হবে দেবী দুর্গার মহাআরতি। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে বিহিত পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ। এদিন বলিদান ও নবমী হোম এবং ১০৮টি নীলপদ্ম ও ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবীর পূজার রীতি রয়েছে। পূজা শেষে ভক্তরা পরিবার, সমাজ ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় অঞ্জলি নিবেদন করছেন।
এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার দুর্গাপূজা উপলক্ষে টানা ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
স্টাফ রিপোর্টার: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টোর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২০ অক্টোবর দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহত এবং ...
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী রোববার ২৫ অক্টোবর থেকে আবার অফিস খুলবে। ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে মানু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছ ...
স্টাফ রিপোর্টার: নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মোঃ আতাউর রহমান খান, এনডিসি। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গত ২৫ মে ২০২৬ তারিখে সরকারের ...
সব মন্তব্য
No Comments