মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (BUP)-এর ব্যবসায়-শিক্ষা অনুষদ কর্তৃক আয়োজিত আজ (২৮ আগস্ট) "Rethinking Social Marketing in the Era of 4th Industrial Revolution : An Ethical Perspective" শীর্ষক সেমিনারে Key-note স্পিকারের আলোচনায় রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে এখনই সমন্বিত নীতি-কৌশল গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের অভিঘাত ব্যবস্থাপনা করে সাসটেইনেবল ডেভেলপমেন্ট নিশ্চিত করতে হলে আমাদের সমন্বিত নীতি-কৌশল-পদ্ধতি প্রয়োজন; সেক্ষেত্রে সরকার, ইন্ডাস্ট্রি এবং কমিউনিটি একযোগে কাজ না করলে চতুর্থ শিল্পবিপ্লবের এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভবপর হবে না এবং সেটি সম্ভবপর না হলে বাংলাদেশ চরম ক্ষতির সম্মুখীন হবে।
চতুর্থ শিল্পবিপ্লবের অভিঘাত এবং বাংলাদেশে এর কি কি চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে কি কি পদক্ষেপ নেওয়া যায়, সেক্ষেত্রে সোশ্যাল মার্কেটিং-এর ধারণার প্রয়োগ কীভাবে ফলপ্রসূ হতে পারে, সেই সব বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন রবি উপাচার্য।
রবীন্দ্রনাথের কৃষি ও সমবায় আন্দোলনকে উদাহরণ হিসেবে উল্লেখ করে উপাচার্য মহোদয় বলেন, সেই সময়ে বৈশ্বিক প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের জন্য রবীন্দ্রনাথ আন্দোলন-সংগ্রাম করেছেন। এটি থেকে আমরা একটি বিষয়ে ধারণা নিতে পারি যে, চতুর্থ শিল্পবিপ্লবের অভিঘাত থেকে রক্ষা পাওয়া আমাদের জন্য দুঃসাধ্য হবে না, যদি আমরা সমন্বিত নীতি-কৌশল প্রয়োগ করতে পারি।
সেমিনারে key-note স্পিকার হিসেবে আরো উপস্থিত ছিলেন গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের কার্যনির্বাহী পরিচালক জনাব লুৎফর রহমান এবং স্পেস বিজনেস কনসালটিং সার্ভিসের সিও এবং লিড কনসালটেন্ট জনাব কে. এম আলী।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর উপ-উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোকাদ্দম হোসেন, ব্যবসায়-শিক্ষা অনুষদের ডিন বিগ্রেডিয়ার জেনারেল মোয়াজ্জেম হোসেন, চারটি বিভাগের (মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স) চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
Attachments area
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
সব মন্তব্য
No Comments