ডেস্ক রিপোর্ট: প্রাইম ব্যাংক পিএলসি. ও সূর্যমুখী লিমিটেড-এর মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ই-কমার্স শপিং ০% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা সূর্যমুখী লিমিটেড-এর ডিজিটাল পেমেন্ট গেটওয়ে সূর্যপে (ShurjoPay)-তে যুক্ত প্রায় ১৪০০ ই-কমার্স মার্চেন্টের কাছ থেকে পণ্য ক্রয়ে ০% হারে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য আর্থিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাদের ডিজিটাল কেনাকাটার অভিজ্ঞতাও আরও উন্নত হবে।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং সূর্যমুখী লিমিটেড-এর এমডি & সিইও ফিদা হক। এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; সূর্যমুখী লিমিটেড-এর ডেপুটি ম্যানেজার মো. শহিদুল ইসলাম খান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
এই সহযোগিতা মূলত গ্রাহকদের উন্নতমানের লাইফস্ট্যাইল সুবিধা এবং উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
সব মন্তব্য
No Comments