বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিন টায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
মৃত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নোভা ইয়াসমিন গোপালগঞ্জ এর নবীনবাগ এলাকায় তার স্বামীর সাথে বসবাস করতেন বলে জানা গেছে। তার স্বামীর নাম মো. রাসেল। তিনি একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিল বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান জানান, আমরা ঝুলন্ত মরদেহ পাই নাই। যার হাসবেন্ড ছিল সে নাকি নামাইছে যতদূর শুনেছি। শুধু আমরাই না পুলিশ ছাত্র যারা গিয়েছে সবাই দেখেছে বিছানার উপর আছে মেয়ে। ছেলেকে পুলিশ হেফাজতে নিয়েছে। মেয়ের ভাই আসতেছে এরপর বিস্তারিত বলা যাবে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। মেয়ের পরিবারের সাথে আলোচনা করে এ বিষয়ে জানানো যাবে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল পাল জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মেয়ের স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানার নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেছি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments