আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) তিনি জানান, প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে সুস্থ আছেন।
৭৬ বছর বয়সী এই নেতা জানান, ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে অস্ত্রোপচার করা হয়। এরপর নিয়মিত পরীক্ষার সময় তার শরীরে একটি ক্ষুদ্র ক্যানসারজনিত টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে দ্রুত চিকিৎসা গ্রহণ করা হয় এবং তা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
নেতানিয়াহু বলেন, সর্বশেষ পরীক্ষায় প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম একটি টিউমার শনাক্ত হয়, যা ক্যানসারের খুব প্রাথমিক স্তরে ছিল এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। তিনি ঝুঁকি এড়াতে দ্রুত চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, জেরুজালেমে চিকিৎসার মাধ্যমে সমস্যাটি সম্পূর্ণ দূর করা হয়েছে এবং বর্তমানে তিনি ‘চমৎকার’ শারীরিক অবস্থায় রয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি আগে প্রকাশ করা হয়নি। বিশেষ করে তেহরান কেন্দ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করেছিলেন, যাতে কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণার সুযোগ তৈরি না হয়।
শুক্রবার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
সব মন্তব্য
No Comments