স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
আজ (সোমবার) সকালে সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিসকক্ষে এ সাক্ষাতকালে তাঁরা দু'দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও নেপালের সম্পর্ক অত্যন্ত নিবিড়, ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার এ দু'টি দেশের কূটনৈতিক সম্পর্কও দীর্ঘদিনের। দু'টি দেশের কূটনৈতিক সম্পর্কে কখনো সংকট কিংবা টানাপোড়েন তৈরি হয়নি, বরং দিনে দিনে সুদৃঢ় হয়েছে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও নেপাল উভয়েই সার্ক ও বিমসটেকের সদস্য। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতেও এদুটি দেশ অভিন্ন মনোভাব পোষণ করে থাকে। উভয় দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রসমূহ উত্তরোত্তর সম্প্রসারিত হচ্ছে। আগামীদিনে দুটি দেশের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ধর্ম উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পূর্বেই ৭ আগস্ট নেপাল সরকার বাংলাদেশের পরিবর্তনকে স্বীকৃতি দিয়ে এবং এদেশের জনগণের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করে বিবৃতি জারি করে। এটিকে তিনি পরিবর্তিত পরিস্থিতিতে সর্বপ্রথম কোন বিদেশি সরকারের পক্ষ হতে জারিকৃত অফিশিয়াল বিবৃতি বলে দাবী করেন।
রাষ্ট্রদূত আরো বলেন, সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে নেপালের সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ। নেপাল এ সম্পর্ককে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার চোখে দেখে।
অতি সম্প্রতি নেপাল থেকে বাংলাদেশে বিদ্যূৎ সরবরাহের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, নেপাল সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করছে। আগামীতে নেপাল আরো বেশি পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করবে। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নেপাল সরকারের পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ...
সব মন্তব্য
No Comments