আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ১৮তম লোকসভার নির্বাচনে ভোট গ্রহণ শুরু আজ।সাত দফায় ৫৪৩ আসনে ভোট গ্রহণ হবে।আজ (১৯ এপ্রিল ২০২৪) প্রথম দফায় ১৭টি রাজ্যে ও চারটি কেন্দ্র শাসিত অঞ্চলের ১০২ আসনে ভোট গ্রহণ হবে।
আজ প্রথম দফায় পশ্চিমবঙ্গের কোচবিহার, আলীপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট গ্রহণ হচ্ছে। এছাড়া অরূনাচল, মণিপুর এবং মেঘালয়ের দুটি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে।ছত্তীসগঢ়, মিজোরাম, নাগাল্যন্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরখন্ড, আন্দামান ও নিকোবর, জন্মু কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পন্ডচেরিতে একটি করে কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
দ্বিতীয় দফা ভোট অনষ্ঠিত হবে ২৬ এপ্রিল।মনিপুরে মোট দুটি লোকসভার আসন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথম দফা ভোট গ্রঞণের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্নকরা হয়েছে।ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারেন তার জন্য সেন্টাল রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে। নাশকতা ঠেকাতে বিপুল পরিমান নিরাপত্তা কর্মঅ মোতায়েন করেছে নির্বাচন কমিশন। বিহারে চার, উত্তরাখন্ডে এবং মহারাষ্ট্রে ছয়, উত্তরপ্রদেশে আট ও রাজস্থানের ১২ আসেন ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ।প্রথম দফায় বেশী ভোট গ্রহণ করা হচ্ছে তামিলনাড়ুতে। এই রাজ্যে ৩৯ আসনের সবগুলোতে ভোট গ্রহণ করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments